মমতার হয়ে নন্দীগ্রামে বাড়ি বাড়ি প্রচার তৃণমূল ছাত্র পরিষদের
দি নিউজ লায়নঃ ষড়যন্ত্রের শিকার মমতা আহত হয়ে চিকিৎসাধীন এবার নন্দীগ্রামে বাড়ি বাড়ি ঘুরে দলনেত্রীর হয়ে প্রচার শুরু করলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। শুক্রবার নন্দীগ্রামে শহীদ বেদীতে মাল্যদান করে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ডোর টু ডোর ক্যাম্পেইন চালু হলো।এই আসনে এবার প্রার্থী মমতা। উল্টোদিকে মীরজাফর শুভেন্দু। মমতাকে রেকর্ড ভোটে জেতাতে দৃঢ়-সংকল্প টিএমসিপি।
তাঁর সমর্থনে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে নন্দীগ্রামের সোনাচূড়া অঞ্চলে বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রচার চালায় তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা নন্দীগ্রামে জমি রক্ষার আন্দোলনে শহীদ ভরত মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করে কথা বলে। প্রচারের পাশাপাশি মমতার ওপর হামলার প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদ কর্মীরা শুক্রবার বিকালে নন্দীগ্রাম সীতানন্দ কলেজের গেটের কাছে বিক্ষোভ প্রদর্শন করে তারা।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি রুমানা আক্তার এবং তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটির সদস্য আবেদ আলী খান, জেলা কমিটির সদস্য শেখ মাসুম, এছাড়া নন্দীগ্রাম ব্লক এবং কলেজের তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব বাপি খান ,লতিফ কাজি, আসিফ ইকবাল কাজী, শাহরুখ আলী খান, সুমিত মন্ডল ,অমিত পাত্র প্রমূখ।
টিএমসিপি নেতৃত্তের হুঁশিয়ারি যেভাবে মমতার উপর হামলা চালিয়েছে ভাজপা তার ফল তাদের ভুগতে হবে শুভেন্দু অধিকারী এবং কণিষ্ক ্পণ্ডারা সরাসরি ষড়যন্ত্রে যুক্ত নন্দীগ্রামে শুভেন্দু বিপুল ভোটে হারবে বুঝতে পেরেই এই হামলা চালিয়েছেন এদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করা হোক।

Post a Comment